Tag: দিনাজপুর
-

এসপি’র নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, ২ যুবক আটক
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর থেকে দুই যুবককে আটক করেছে দিনাজপুরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। দিনাজপুর জেলার পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ…
-

ফুটবল টুর্নামেন্টে খেলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
সিসি নিউজ।। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে মো. সামিউল ইসলাম (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। আজ সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। সামিউল উপজেলার শালখুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে ও স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।…
-

ফুলবাড়ীতে চারটি চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি অভিযান চালিয়ে চারটি চোরাই গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি সিএনজি জব্দ করা হয়। রোববার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এবং শনিবার (১৮মে) দিবাগত রাতে এলুয়াড়ী ইউনিয়নের বেজাই এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে গরু উদ্ধারসহ তাদের…
-

ফুলবাড়ীতে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে দেবাশীষ মন্ডল (৪৩) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার ( ১৭মে) সন্ধা ৭টায় অতিরিক্ত গরমের কারনে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন। উপজেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষক দেবাশীষ মন্ডল পৌর শহরের পূর্ব কাঁটাবাড়ী গ্রামের শিক্ষক বিনয় মন্ডলের একমাত্র ছেলে। তিনি লালপুর সরকারী প্রাথমিক…
-

চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি, নিহত ২
সিসি নিউজ।। দিনাজপুর সদরের কাঁউগা হাটখোলা বাজারের সড়কের পাশে এক চায়ের দোকানে তেলবাহী ট্যাংকলরি ধাক্কা দিলে নৈশপ্রহরীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় লরির চালক ও সহকারীকে আটক করেছে স্থানীয় জনগন। আজ শনিবার ভোর সোয়া ৫টা দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের কাঁউগা হাটখোলা বাজারে সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী আজাহার আলী (৬০) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের…
-

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত
সিসি নিউজ।। দিনাজপুর জেলা সদরের নসিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজ আলী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী পুলিশের উপপরিদর্শক আব্দুল জলিল গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে দিনাজপুর-দশ মাইল মহাসড়কের নসিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ আলীর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার…
-

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। অত্যাধুনিক ভবন, সরঞ্জামসহ অপারেশন থিয়েটার (ওটি) ও চিকিৎসক থাকলেও কোন কারণ ছাড়াই গত দুই সপ্তাহ ধরে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রা বন্ধ, এতে সেবাবঞ্চিত সাধারণ রোগীরা। তবে ওটির দায়িত্বে থাকা চিকিৎসকরা বন্ধের বিষয়ে জিআই (জেনারেল এনেস্থিসিয়া) মেশিন এর অপ্রতুলতার কথা বললেও ওটি বন্ধ বিষয়ে উপজেলা…
-

সরকারী গাছের ডাল কাটায় ভ্যানচালকের জেল
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। সরকারী গাছের ডাল কর্তন করার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ভ্যান চালককে ৭ দিন কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। সেই সাথে জব্দকৃত করলা স্থানীয় এতিমখানায় ও হাফেজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়। দন্ডপ্রাপ্ত ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৫) উপজেলার ৪নং খামারপাড়া…
-

ফুলবাড়ীতে ৫৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসুচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,উফশি আউশ জাতের ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন…
-

খানসামায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ /২০২৪-২০২৫ মৌসুমে পাট, উফশী আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে ১২৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো.…
-

দশমাইলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত ২
সিসি নিউজ।। দিনাজপুরের কাহারোল উপজেলায় পেট্রোল পাম্পে আগুন নেভাতে দেরি হওয়ায় জনতার হামলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই সদস্য আহত হয়েছেন এবং পানিবাহী একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রেজাউল করিম ও গাড়িচালক মোতালেব হোসেন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর…
-

ঘোড়াঘাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
সিসি নিউজ।। গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়পুরহাটের চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী একই এলাকার রেজওয়ান আহমেদ (২৮)। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার…
-

ফুলবাড়ীতে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। প্রখর রোদ আর প্রচন্ড দাবদাহে ভ্যাপসা গরমে দিনাজপুরের ফুলবাড়ীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সেই সাথে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত দাবদাহের করনে হিট স্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান। মৃত্যু বরনকারি পৌর এলাকার চকসাবাজপুর…
-

উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
সিসি নিউজ।। পাঁচ দিন ধরে রংপুর থেকে উত্তরের চার জেলার সাথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এ রুটে চলাচলকারী যাত্রীরা। দিনাজপুর ও রংপুর জেলা মালিক সমিতির দ্বন্দ্বে এ ঘটনার সৃষ্টি হয়েছে। বর্তমানে সৈয়দপুর বাস টার্মিনাল পর্যন্ত রংপুরের এবং সৈয়দপুর থেকে নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও বাস চলাচল করছে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী…
-

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পাশে সমাজ সেবক আনন্দ গুপ্ত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। গণমাধ্যমে সংবাদ দেখে দিনাজপুরের ফুলবাড়ীতে কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী ইদু’র পরিবারে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত। শুক্রবার দুপুরে দৌলতপুর হড়হড়িয়াপাড়া গ্রামে অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলীর বাড়িতে ঈদ উপহার হিসেবে পরিবারের প্রতিটি সদস্যের জন্য নতুন কাপর, খাদ্য সামগ্রিসহ নগদ অর্থ নিয়ে হাজির হন…
-

খানসামায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল পাচ্ছে ৪০ হাজার পরিবার
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারে পরিবার প্রতি ১০ কেজি করে চাল পাচ্ছে প্রায় ৪০ হাজার নিম্ন আয়ের পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানায়, সোমবার (০২ এপ্রিল) থেকে আগামী শনিবার (০৬ এপ্রিল) পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়নে মোট ৩৯ হাজার…
-

দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ রাস্তা, ভোগান্তিতে হাজারো মানুষ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দুই পরিবারের দ্বন্দ্বের জেরে দিনাজপুরের খানসামা উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপায় বীর মুক্তিযোদ্ধা বসির মেম্বার পাড়ার চলাচলের রাস্তা বন্ধের ঘটনা ঘটেছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার প্রায় হাজারো মানুষ। প্রায় ৩-৪ কিলোমিটার অতিরিক্ত ঘুরে তাদের যাতায়াত করতে হচ্ছে বলে জানা যায়। জানা যায়, ওই এলাকার তফুর উদ্দিন শাহের ৪ ছেলে…
-

খানসামায় নবম শ্রেণির ৩৮৫০ শিক্ষার্থী সব বই পায়নি
সিসি নিউজ ডেস্ক।। সারা দেশে নতুন বছরের প্রথম দিনেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করার কথা থাকলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামা উপজেলায়। অন্য শ্রেণির শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেলেও এখনো সব পাঠ্যবই পায়নি শ্রেণির ৩ হাজার ৮৫০ জন শিক্ষার্থী। এতে শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠদান বিঘ্নিত হচ্ছে; ফলে…
-

ফুলবাড়ী উপজেলা বিএনপির ১৩ নেতা আটক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকসহ বিএনপির ১৩ নেতা আটক হয়েছে। এদের মধ্যে দু’জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। সোমবার (১৮ মার্চ) দুপুরে দিনাজপুর বিচারিক আদালতে আত্মসমার্পন করে জামিন আবেদন করলে; বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দিনাজপুর জেলা বিএনপির…
-

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই- খানসামায় অর্থমন্ত্রী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রবাসীরা যে দেশে টাকা পাঠায় সেটা প্রতি মাসে সময়ের বৃদ্ধি পাচ্ছে বিধায় গত ফেব্রুয়ারী মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এগুলো এতটা জঘন্য মিথ্যাচার তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা সেটা নিয়ে কথা বললে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে বললেন অর্থ মন্ত্রী আবুল হাসান…