দিনাজপুর জেলার পুলিশ সুপারের (এসপি) নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আটকে যুবকদ্বয় হলো সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২২) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন (২০)। দিনাজপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ এই অভিযানে নেতৃত্ব দেন।
জানা যায়, দিনাজপুর জেলার এসপি শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনী সহায়তা তথা জিডি, মামলার তদবীর, পুলিশ ক্লিলিয়ান্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেয়ার নামে প্রতারণা করা হচ্ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে এসপির নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি দেখে অভিযোগের সত্যতা পায় এবং দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়।এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর থেকে ওই দুই যুবককে আটক করা হয়।