Tag: প্রধানমন্ত্রী

  • প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

    গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের…

  • তারাগঞ্জে প্রধানমন্ত্রী: ধর্ম দিয়ে বিভেদ নয়, পরিচয় আমরা বাংলাদেশি

    তারাগঞ্জে প্রধানমন্ত্রী: ধর্ম দিয়ে বিভেদ নয়, পরিচয় আমরা বাংলাদেশি

    সিসি নিউজ।। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু দেশের পরিচয় এক-বাংলাদেশি। ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ওপর সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মের কারণে মানুষের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার…

  • আজ রংপুরে আসছেন প্রধানমন্ত্রী

    আজ রংপুরে আসছেন প্রধানমন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব দেখতে আজ রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গোটা নগরীতে চলছে সাজ সাজ রব। ইতিমধ্যে গোটা নগরীকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। নতুন সাজে সজ্জিত করা হয়েছে মন্দির ও পূজা মন্ডপগুলো। ব্যানার-ফেস্টুনে গোটা নগরীকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে।…

  • সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জার কাজ

    সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জার কাজ

    সিসি নিউজ।। রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে কাল মঙ্গলবার (২০ অক্টোবর) আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সড়ক পথে রংপুরে পৌছাবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে বিমানবন্দর সড়কের সাজসজ্জার কাজ। সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে রং-বেরঙের…

  • সেনা সদস্যদের জীবনমান উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

    সেনা সদস্যদের জীবনমান উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

    সিসি নিউজ।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। সেনাসদস্যদের জীবনযাপনের মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি বলেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে…

  • অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই- তারেক রহমান

    অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই- তারেক রহমান

    সিসি নিউজ ডেস্ক।। দলের নেতা-কর্মী ও সরকারের মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো নেতা-কর্মী, এমপি-মন্ত্রী কেউ কোনো অপকর্মে জড়ালে তাঁকে বা তাঁদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আজ রোববার বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমান এমন কঠোর বার্তা দেন বলে জানা গেছে। সভায় অংশগ্রহণকারী একাধিক সংসদ…

  • ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    সিসি নিউজ ডেস্ক।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৭ মে) ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্বমুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্বমুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।…

  • লিচু চুরির অপবাদে নির্যাতিত শিশুর পাশে প্রধানমন্ত্রী

    লিচু চুরির অপবাদে নির্যাতিত শিশুর পাশে প্রধানমন্ত্রী

    সিসি নিউজ।। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অভিযোগ তুলে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবিকতাবিরোধী এ ঘটনার খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে পৌঁছে যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। পরে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় নির্যাতিত শিশুর পাশে দাঁড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।…

  • নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। ‘তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। পড়ালেখায় কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, তবে একই সঙ্গে খেলতেও হবে। যে খেলোয়াড় হতে চায়, তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চায়, তাকে গায়ক হতে হবে, রাষ্ট্র সেই পথ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের অনুষ্ঠানের চিফ…

  • শ্রমিকদের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

    শ্রমিকদের খাতায় নাম লেখাতে চান প্রধানমন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। দেশ গড়ার কারিগর হিসেবে শ্রমিকদের খাতায় নাম লেখাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) পল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে তিনি এই কথা বলেছেন। এ সময় তারেক রহমান বলেন, একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লেখাতে চাই। আপনারা যেমন নানাভাবে দেশ গড়ার কাজ করছেন, আপনাদের পাশে নিয়ে আমিও…

  • ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে- প্রধানমন্ত্রী

    ভঙ্গুর পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে- প্রধানমন্ত্রী

    সিসি নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত ও পঙ্গু…

  • জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী: জনগণ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে

    জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী: জনগণ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে

    সিসি নিউজ ডেস্ক।। দেশের মানুষ অনেক আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীতে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনের সম্মানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা…

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

    একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন

    সিসি নিউজ ডেস্ক।। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে…