Tag: ভোট

  • বিএনপি আরো আটটি আসন ছেড়ে দিল শরীকদের

    বিএনপি আরো আটটি আসন ছেড়ে দিল শরীকদের

    সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শরিক সাতটি দলের সঙ্গে সমঝোতায় আরো আটটি আসন ছেড়ে দিল বিএনপি। বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। তিনি বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত…

  • নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিনহাজুল

    নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মিনহাজুল

    সিসি নিউজ।।জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মিনহাজুল ইসলাম মিনাজ। তিনি নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নীলফামারী জেলা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নীলফামারী সদর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ…

  • খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী

    খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী

    সিসি নিউজ ডেস্ক।। খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এবারই প্রথম জামায়াত থেকে হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে প্রার্থী করা হলো। ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। এরপর আজ বুধবার…

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

    সিসি নিউজ ডেস্ক।। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ…

  • ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল

    ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল

    সিসি নিউজ ডেস্ক।। ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। এ…

  • জনপ্রিয়তা বাড়ছে এনসিপির, কমছে বিএনপি ও জামায়াতের: জরিপ

    জনপ্রিয়তা বাড়ছে এনসিপির, কমছে বিএনপি ও জামায়াতের: জরিপ

    সিসি নিউজ ডেস্ক।। গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে। জামায়াতের জনপ্রিয়তা ১১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৪ শতাংশে…

  • নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ- সিইসি

    নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ- সিইসি

    সিসি নিউজ ডেস্ক।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে সঠিকভাবে দায়িত্ব পালনে ঘাটতি থাকায় ভোটের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে…

  • ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

    ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

    সিসি নিউজ ডেস্ক।। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণের একপর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন…

  • চার ধাপে ৩৪৪ উপজেলার ভোট গ্রহণের তারিখ জানাল ইসি

    চার ধাপে ৩৪৪ উপজেলার ভোট গ্রহণের তারিখ জানাল ইসি

    সিসি নিউজ ডেস্ক।। দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের ৩৪৪টি উপজেলার নির্বাচন কখন হবে তা জানাল নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে চারটি ধাপে কোন জেলার কোন উপজেলার ভোট কবে হবে, আজ বুধবার সন্ধ্যার দিকে ওয়েবসাইটে তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সম্প্রতি ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয়…

  • নীলফামারীতে ইসি রাশেদা: সাংবাদিকরাই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা

    নীলফামারীতে ইসি রাশেদা: সাংবাদিকরাই ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা

    সিসি নিউজ।। “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকরাই ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে”- এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে প্রিজাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনার বলেন, নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি…

  • ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী

    ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগের অর্ধশত নেতা-কর্মী

    সিসি নিউজ ডেস্ক।। জামালপুর-২ ইসলামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের বিষয়টি জানা গেছে। জানা যায়, ২৩ ও ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ইসলামপুর উচ্চবিদ্যালয়…

  • নীলফামারী-৩ আসন: নির্বাচন থেকে সরে গেলেন দুই স্বতন্ত্র প্রার্থী

    নীলফামারী-৩ আসন: নির্বাচন থেকে সরে গেলেন দুই স্বতন্ত্র প্রার্থী

    সিসি নিউজ।। নীলফামারী-৩ (জলঢাকা) আননে নির্বাচনের মাঠ থেকে সরে গেলেন দুই স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার টেঙ্গনমারী বাজারের একটি অনানুষ্ঠানিক পথসভায় তারা ওই ঘোষণা দেন। তারা হলেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম (মেড়া) এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান (ট্রাক)। নির্বাচনী মাঠ থেকে সরে গিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী…

  • ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: সিইসি

    ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: সিইসি

    সিসি নিউজ ডেস্ক।। নির্বাচন কমিশন ডিসেম্বরের শেষ অথবা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগাম ভোটের কোনো প্রশ্ন আসেনি জানিয়ে সিইসি বলেন, ‘একাডেমিকেলি আমাদের মধ্যে আলোচনা হয়েছে,…

  • ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে: ইসি

    ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে: ইসি

    সিসি নিউজ ডেস্ক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে না। প্রতিটি আসনেই ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। সচিব বলেন, ‘নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু অর্থসংস্থান না হওয়ায় সে প্রকল্প স্থগিত হয়।’ সচিব জানান, পরে ইভিএম মেরামতের জন্য…

  • ডিমলায় উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়ী

    ডিমলায় উপনির্বাচনে নৌকার প্রার্থীর জয়ী

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নে পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ, এইচ, এম ফিরোজ। নৌকা প্রতীক নিয়ে তিনি ৯ হাজার ৬২৩ ভোট পেয়েছেন। উপনির্বাচনে এ,এইচ,এম ফিরোজের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন…

  • গাইবান্ধা-৫ আসনে আবার ভোট ৪ জানুয়ারি

    গাইবান্ধা-৫ আসনে আবার ভোট ৪ জানুয়ারি

    সিসি নিউজ ডেস্ক।। অনিয়মের কারণে স্থগিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের নতুন দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি হবে ভোট গ্রহণ। আর আগামীকাল বুধবার থেকেই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা। আজ মঙ্গলবার সকালে কমিশনের দশম সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেন ইসি সচিব জাহাংগীর আলম। জাহাংগীর আলম জানান, ৪ জানুয়ারি সকাল…

  • নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌছেছে

    নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌছেছে

    সিসি নিউজ ।। সোমবার অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় ছয় উপজেলার ছয়টি ভোট কেন্দ্রে একযোগে চলবে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার বিকালে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে…

  • নির্বাচনের সংবাদ সংগ্রহে বাধা দিলে তিন বছরের সাজা

    নির্বাচনের সংবাদ সংগ্রহে বাধা দিলে তিন বছরের সাজা

    সিসি নিউজ ডেস্ক ।। নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় কেউ বাধা দিলে তিন বছরের কারাদণ্ডের আইন চায় নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আজ রোববার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। আহসান হাবিব খান বলেন, ‘আমরা কিছু কিছু আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। যেহেতু…

  • মিঠাপুকুরে নৌকা -৩ বিএনপি-২ বিদ্রোহী-৫ জামায়াত- ৭

    মিঠাপুকুরে নৌকা -৩ বিএনপি-২ বিদ্রোহী-৫ জামায়াত- ৭

    সিসি নিউজ।।  ইউপি নির্বাচনের সপ্তম ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি আর লাঙ্গলে প্রতীকে জাতীয় পার্টির প্রার্থীদের হয়েছে শোচনীয় পরাজয়। উপজেলার সতেরো ইউনিয়নের মধ্যে ৫টিতে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া ৭টিতে জামায়াতে ইসলামী (স্বতন্ত্র), ৩টিতে আওয়ামী লীগ (নৌকা) এবং ২টিতে বিএনপি (স্বতন্ত্র) সমর্থিত প্রার্থী…

  • পীরগঞ্জে ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ৩, আসামি ৭০০

    পীরগঞ্জে ভোটকেন্দ্রে বিজিবির গুলিতে নিহত ৩, আসামি ৭০০

    সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগণনার পরে কারচুপির অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও পৃথক ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল রোববার রাতে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা…