• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে প্রতিবন্ধীদের উপকরণ প্রদান

Photo Nilphamariনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ৬৯জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে রবিবার। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর প্রধান অতিথি থেকে প্রতিবন্ধীদের মাঝে উপকরণ তুলে দেন।
জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্রের(জিইউকে) সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, সমাজ সেবা অধিদপ্তর নীলফামারীর রেজিস্ট্রেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-২(সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নুর বলেন, প্রতিবন্ধীদের মুল ধারায় ফিরিয়ে আনতে হবে। কারণ তারাও পারেন। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছেন।
জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তি জানান, অনুষ্ঠানে ৪০জনকে হুইল চেয়ার, ৫জনকে ট্রাই সাইকেল, ১২জনকে ওয়াকার এবং ১২জনকে হেয়ার এইড প্রদান করা হয়।
এছাড়া সকালে মন্ত্রী আসাদুজ্জামান নুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সেখানে নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সাংসদ শওকত চৌধুরী, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ