• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত

New Rose Cafe, Saidpur

BNP Pic, 19-01-2014
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে শহীদ জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদল জেলা শাখা রোববার দুপুরে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করে। জেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন আহমেদ মন্ডল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব রেজিনা ইসলাম, সহ-সভাপতি এ্যাড. মোঃ আনিসরুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও জেলা কৃষকদলের সদস্য সচিব আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামন উজ্জল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সদস্য শামসুল আলম চৌধুরী বাবলু, আবু বক্কর সিদ্দিক, যুবনেতা মূখলেসুর রহমান বাবু, পৌর কৃষকদলের আহবায়ক আলী আকবর, কোতয়ালী কৃষকদলের আহবায়ক আমিরুল ইসলাম ডাল্টন, কৃষকদল নেতা আব্দুল মতিন, আতাউর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে কৃষকদলের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওঃ ফজলুল করিম।
এদিকে শহীদ জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সকালে কাঞ্চন ব্রীজ মোড়ে ১০নং ওয়ার্ড বিএনপি ১৮ দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শরিফ হাসানুল ইসলাম বিপ্লব, জেলা জাগপার সভাপতি মাহবুব আলম ননী, জেলা যুবদলের সদস্য মোঃ শাহিন, স্বেচ্ছাসেবক দল পৌর কমিটির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজিব, আমিনুল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু, বাস্তুহারা দল নেতা নুরুজ্জামান, আজিম খন্দকার, বিএনপিসহ ১৮দলের অন্যান্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ