• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৪ রানে হেরে গেল ভারত

bcci-vs-nzcখেলাধুলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ভারত। বিরাট কোহলির ১২৩ রানও ভারতকে জয়ের মুখ দেখাতে পারেনি। রোববারের এই ম্যাচে ২৪ রানে হেরে যায় ভারত।

এদিনের ম্যাচে নিউ জিল্যান্ড ২৯৩ রান করে। ভারত ব্যাটিং করতে নামলে ৪৮.৪ ওভারেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে। ভারত ২৬৮ রান করে।

ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা (০৩) এবং শিখর ধাওয়ান (৩২)-এর জুটি বিশেষ কিছু করতে পারেনি। এই ম্যাচে আজিঙ্ক্য রহাণে ৭, সুরেশ রায়না ১৮, বিরাট কোহলি ১২৩, ধোনি ৪০, রবীন্দ্র জাডেজা ০, ভুবনেশ্বর কুমার ০৬, আর অশ্বিন ১২, ইশান্ত শর্মা ৫ এবং মহম্মদ সামি ৭ রান করেন।

এদিনের ম্যাচে কোহলি, ধোনি এবং ধাওয়ানকে বাদ দিয়ে অন্য কোনও ব্যাটসম্যান ভালো প্রদর্শন করতে পারেননি। নিউ জিল্যান্ডের টিম সাউথি, কেন উইলিয়ামসন এবং অ্যাডম মিলান একটি করে উইকেট নেন। মিশেল ম্যাকলেনন চারটি উইকেট নেন। কোরি অ্যান্ডারসান ২টি উইকেট নিয়েছেন।

ভারতের তরফে মহম্মদ সামি ৪টি উইকেট নেন। আবার জাডেজা, ইশান্ত শর্মা এবং ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ