• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সঙ্গীতশিল্পী রুমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ariefin-_12446
ঢাকা: আলোচিত সঙ্গীতশিল্পী আরেফিন রুমির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রবিবার সকালে রুমি তার মা ও ভাইকে নিয়ে আদালতে উপস্থিত হন। দুই পক্ষের শুনানির পর মামলাটি বিচারের জন্য ফরোয়ার্ড করা হয়।

গত ২৪ ডিসেম্বর এ মামলার শুনানি হয়। সে সময় আত্মপক্ষ সমর্থন করে সন্তান ও প্রথম স্ত্রী অনন্যার কাছে ফিরে যাওয়ার কথা বলেন রুমি। এজন্য অনন্যার ওপর কিছু শর্তারোপ করেন। কিন্তু এরই মাঝে চিড় ধরে তাদের সম্পর্কে। উল্টো অনন্যার বাসায় পুলিশ পাঠান রুমি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রুমি ও অনন্যার মধ্যে যে আপোসনামা সই হয়েছে তা উদ্ধারে অনন্যার বাসায় যায় তারা। তবে আপোসনামা ছাড়াই চলে আসে পুলিশ।

অথচ ২৪ ডিসেম্বরের পর এ দম্পতির স্বজনরা প্রত্যাশা করেছিল, এবার হয়তো বরফ গলতে শুরু করেছে। অনেকেই তাদের ফোনে বুঝিয়েছেন। কিন্তু যতোটুকু প্রত্যাশা নিয়ে তাদের বুঝানো হয়েছে ঠিক ততোটুকু হতাশা নিয়েই ব্যর্থ হতে হয়েছে।

অনন্যা বলেন, ‘রবিবার সকালে আদালতে গিয়েছিলাম। শুনানিতে উপস্থিত ছিলাম। রুমির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি বিচারের জন্য ফরোয়ার্ড করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী তারিখ জানানো হবে।’

আপোস নিয়ে রুমি যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝে দুই একবার আমার শাশুড়ি (রুমির মা) ফোন করেছিলেন। রবিবার আদালতে আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করেননি।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রুমি বলেন, ‘এটা নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। যা করার উকিলই করবেন। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। কাজই আমার ধ্যান-জ্ঞান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ