• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

সাংসদ শওকত মোমেন শাহজাহান আর নেই

New Rose Cafe, Saidpur

Shokot-momanসিসি ডেস্ক: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান আর নেই। সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টাঙ্গাইলের সখীপুরে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান সখিপুর ডাক বাংলোয় রাত্রিযাপন করেন। সকালে হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শওকত মোমেন শাহজাহান ২০০৯ সালে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি নবম জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

শওকত মোমেন শাহজাহানের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় আনা হবে বলে জানা গেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁর প্রতিষ্ঠিত সখিপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ