• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

১৬ বছর বয়সে বিশ্বরেকর্ড

New Rose Cafe, Saidpur

boy750আর্ন্তজাতিক ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে দক্ষিণ মেরু পৌছে বিশ্বরেকর্ড গড়ল লিউইস ক্লার্ক। সে লন্ডনের ব্রিস্টলের দ্য ক্যুইন এলিজাবেথ হসপিটাল স্কুলের ছাত্র। আটলান্তিক উপকূল থেকে যাত্রা শুরু করে ৪৮ দিনে হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে পৌছে যায় দক্ষিণ মেরু।

তুষারঝড়, মাইনাসের অনেক নীচে নেমে যাওয়া তাপমাত্রা বেশ বাঁধার সৃষ্টি হয়েছিল। কিন্তু ইচ্ছেশক্তির কাছে সব প্রতিবন্ধকতাই হার মেনেছে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চাঁদের পাহাড়েও না হয় পৌছনো যায়। কিন্তু তা বলে একেবারে দক্ষিণ মেরু!

গত নভেম্বরে ছিল ষোলতম জন্মদিন। তার ঠিক দু’সপ্তাহ পরেই বেরিয়ে পড়ে লিউইস ক্লার্ক। ২রা ডিসেম্বর আটলান্তিক উপকূল থেকে দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা হয় সে। মাত্র ৪৮দিনে ১ হাজার ১২৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌছে যায় দক্ষিণ মেরুর আমুন্ডসেন-স্কট স্টেশনে। এর আগে এত কম বয়সে দক্ষিণ মেরু পৌছনোর রেকর্ড কারও নেই।

কেমন ছিল এই যাত্রাপথ? মাইনাস পঞ্চাশ ডিগ্রির নীচে চলে যাওয়া তাপমাত্রা। ঘণ্টায় ১৯৩ কিলোমিটার বেগে ছুটে আসা তুষার ঝড়। চলার পথে স্কি ভেঙে গিয়েছে। পথ যত ওপরে উঠে গিয়েছে, উচ্চতার কারণে বেড়েছে শ্বাসকষ্ট, সর্দি-কাশি। কিন্তু এত বাঁধার মধ্যেও হার মানেনি ছোট্ট অভিযাত্রী। ইচ্ছে শক্তির জোরে সব বাঁধা টপকে দক্ষিণ মেরু পৌছে যায় লিউইস ক্লার্ক।

অভীষ্ট লক্ষ্যে পৌছতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে অনেক। প্রতিদিন গড়ে আট ঘণ্টা করে স্কি করতে হয়েছে ক্লার্ককে। নিজেকেই টেনে নিয়ে যেতে হয়েছে স্লেজ গাড়ি।

লিউইস ক্লার্কের আগে সবচেয়ে কম বয়সে দক্ষিণ মেরু পৌছনোর রেকর্ড রয়েছে ম্যাক নায়ার ল্যান্ড্রির। কানাডার ওই কন্যা দক্ষিণ মেরু পৌছে ছিলেন মাত্র ১৮ বছর বয়সে।

২০০৫ সালে আটলান্তিক উপকূল থেকেই যাত্রা শুরু করেছিল সে। এবার তার চেয়েও কম বয়সে দক্ষিণ মেরু পৌছে রেকর্ড গড়ল লিউইস ক্লার্ক। যদিও এটা ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে এখনও কিছু নিশ্চিত করেনি গিনেস কর্তৃপক্ষ। যাবতীয় নথি খতিয়ে দেখেই বিশ্বরেকর্ডের ঘোষণা করবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ