• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বন্দুকযুদ্ধে জামায়াত নেতা নিহত

S---20120140120095041মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে বন্দর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ককটেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা দাবি করেছেন তারিক মহাম্মদকে হত্যা করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপার জানিয়েছেন, রোববার দুপুরে তারিক মহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেফতারের পর সহযোগিদের বিষয়ে স্বীকারোক্তি দেন। সে অনুযায়ী তারিককে নিয়ে বন্দর শ্মশানঘাট এলাকায় অভিযান চালালে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয় জামায়াত কর্মীদের। এ সময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন তারিক মহাম্মদ। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হরতাল-অবরোধের সময় সড়কের পাশে সরকারি গাছ কাটা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলাসহ কয়েকটি মামলার আসামি ছিলেন তারিক মহাম্মদ সাইফুল ইসলাম। তিনি মেহেরপুর জেলা জামায়াতের আমির আলহাজ মো. ছমিরউদ্দিনের বড় ছেলে। –রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ