বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা

আপডেট :

image_13219aখেলাধুলা ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন শামসুর রহমান। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ২৬৭ রানের অনবদ্য ইনিংস খেলা বিচারকদের নজরে পরেন তিনি। দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস ও পেসার আল-আমিন হোসেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে গত সিরিজের দল থেকে বাদ পরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম ও ব্যাটসম্যান এনামুল হক। আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল।

দুই ব্যাটসম্যান শামসুর ও ইমরুল কায়েসকে দলে নেয়া প্রসঙ্গে ফারুক জানান, দুই জনই অভিজ্ঞ খেলোয়াড় এবং এখন ভালো খেলছে। বাদ পড়া এনামুল হক টেস্টের চেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বেশি কার্যকর বলে প্রধান নির্বাচক মনে করেন।

প্রথম টেস্টের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী, আল-আমিন হোসেন ও আবদুর রাজ্জাক।

আপনার মতামত লিখুন :

Leave a Comment