• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বোচাগঞ্জে ২০ সংগঠনের মানববন্ধন

New Rose Cafe, Saidpur

Bocagongদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বসত-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেছে নারী অধিকার সংগঠনসহ কৃষকের ২০টি সংগঠন।
সোমবার সকালে বোচাগঞ্জ উপজেলা পৌর শহরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলু। মানববন্ধন চলাকালে সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বসত-বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করে নারী অধিকার ও কৃষকের ২০টি সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ