• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুগান্তরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা

Mamla-2সিসি নিউজ: সাবেক দুই মন্ত্রীকে নিয়ে আপত্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে চাঁদপুরে দৈনিক যুগান্তরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এঁরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

যুবলীগ নেতা কাজী এনামুল হক শামীম বাদী হয়ে সোমবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১-এর আদালতে মামলাটি করেন।

বিচারক অসীম কুমার দে মামলার বিবাদী যুগান্তরের প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান প্রতিবেদক ও বার্তা সম্পাদককে আগামী ১১ মার্চ চাঁদপুর আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী হেলাল উদ্দিন জানান, মামলায় অভিযোগ করা হয়, ১৩ জানুয়ারি দৈনিক যুগান্তরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ছবিসহ ‘হেভিয়েট প্রার্থীরা যে কারণে বাদ পড়লেন’ শিরোনামসহ সংবাদ ও ছবি প্রকাশ করে, যা খুবই আপত্তিকর। এ ছাড়া ১৭ জানুয়ারি একই পত্রিকায় ‘বাদপড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সম্পত্তি ও নগদ অর্থ বেড়েছে রাতারাতি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়, যা কাল্পনিক ও অসত্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ