• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফের গণধর্ষণের শিকার তরুণী

Dorson-3 (2)আর্ন্তজাতিক ডেস্ক:  ফের গণধর্ষণ রাতের কলকাতায়। গতকালে রোববার রাতে খিদিরপুরে গণধর্ষণের শিকার হন এক তরুণী। তিনি হাওড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতা তরুণী কলকাতার একটি শপিং মলে কাজ করেন। রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি।

তরুণীর অভিযোগ, খিদিরপুরের কাছে একটি শাটেল ট্যাক্সিতে তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। ঘটনার পর বহুক্ষণ অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। সোমবার সকালে হাওড়া স্টেশনে একটি টেলিফোন বুথ থেকে বাড়িতে ফোন করে ঘটনাটির কথা জানান তিনি। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষা। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল।

মধ্যমগ্রাম, কামদুনি, খরজুনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাম্প্রতিক কালে সামনে এসেছে একের পর এক ধর্ষণের কাণ্ড। গোটা রাজ্যে মেয়েদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সবাই। এই অবস্থায় পার্ক স্ট্রিটের পর এবার খিদিরপুরে ধর্ষণ কাণ্ড দেখিয়ে দিলে নিরাপত্তাহীনতায় বেহাল দশায় খাস কলকাতাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ