
নীলফামারী প্রতিনিধি: ভর্তি উপযোগী সকল শিশুকে স্কুল মুখী করণে নীলফামারীতে প্রচারণা মুলক রিকসা র্যালি করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএস। সোমবার দুপুরে শহরের নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্তর থেকে শুরু করে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।
দুপুর ১২টার দিকে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, ইউএসএস নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী এবং নতুন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। প্রায় দুইশ রিকসায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা ব্যানার নিয়ে ভর্তি উপযোগী সকল শিশুকে স্কুলে ভর্তি করানোর আহবান জানান।