• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

রোডমার্চ শতভাগ সফল: ইমরান

New Rose Cafe, Saidpur

DSC00315সিসি নিউজ: সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গণজাগরণ মঞ্চের দ্বিতীয় দফার রোডমার্চ শতভাগ সফল হয়েছে বলে মনে করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেছেন, সাম্প্রদায়িক সন্ত্রাসবিরোধী গণজাগরণ মঞ্চের দ্বিতীয় দফার তিনদিনের সমাবেশ শতভাগ সফল হয়েছে। রোডমার্চ চলাকালে জেলায় জেলায় সর্বস্তরের জনগণের স্বর্তস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতাই এর প্রমাণ।

রোডমার্চ শেষে সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ।

এর আগে বে-সরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. ইমরান।

নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। কারণ তারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। যে কারণে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।

এসময় গণজাগরণ মঞ্চের সাম্প্রদায়িক সন্ত্রাসবিরোধী রোডমার্চে সহযোগিতা করায় ঠাকুরগাঁওবাসী ও মঞ্চের নেতাকর্মীসহ সকল সমর্থকদের ধন্যবাদ জানান ডা. ইমরান।

সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ গড়তে গণজাগরণ মঞ্চের আন্দোলন ও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায় স্থানীয় বিএনপি-জামায়াত কর্মী। এসময় তারা সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনার পর গত ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় রাজধানীর শাহবাগ থেকে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রোডমার্চের যাত্রা শুরু হয়। যাওয়ার পথে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে ও কালিয়াকৈর চান্দ্রা ৩ মাথা মোড়ে, মির্জাপুর পাকুল্লা জামুর্কি স্টেশনে, টাঙ্গাইল দ্বিতীয় বাইপাস (রাবনা), এলেঙ্গা বাসস্ট্যান্ডে, চান্দাইকোনা পাবনা বাজার ও শেরপুর বাসস্ট্যান্ডে পথসভা করে তারা।

এছাড়াও  সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বগুড়া সাতমাথায় জনসমাবেশ শেষে প্রথম দিনের রোডমার্চের মুলতবি করে রাত্রিযাপন করে মঞ্চের সংগঠক ও অংশগ্রহণকারীরা।

পরের দিন শনিবার সকালে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি মোড়ে পথসভা শেষে আক্রান্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে গণজাগরণ মঞ্চ। পরে পীরগঞ্জের ডাকবাংলা মাঠে, মিঠাপুকুর শাপলা চত্ত্বর, তারাগঞ্জ বাসস্ট্যান্ড, সৈয়দপুর, জিআরপি রোড ও কর্ণিয়ায় পথসভা শেষে আক্রান্ত এলাকা পরিদর্শন করে তারা।

এছাড়াও রংপুর পাবলিক লাইব্রেরির সামনে ও দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গনে, বীরগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা শেষে ঠাকুরগাঁও পৌঁছে দ্বিতীয় দিনের রোডমার্চ মুলতবি করে রাত্রিযাপন করে গণজাগরণ মঞ্চ।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়েয়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময়, সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করণ ও  দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে গণজাগরণ মঞ্চ। রাতে ঠাকুরগাঁওয়ে রাত্রী যাপন শেষে সোমবার সকালে ঢাকার পথে রওনা হয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ