• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সৈয়দপুরে মটরসাইকেলসহ চোর আটক

New Rose Cafe, Saidpur

Stole
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে চোরাই মটরসাইকেলসহ সাদ্দাম (২৩) নামের এক মটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম সৈয়দপুর শহরের রসূলপুর এলাকার আসলাম হোসেনের পুত্র। সে সৈয়দপুর শহরস্থ পুরাতন টিএনটি অফিসের সামনে বাইসাইকেলের পাশাপাশি মটরসাইকেল মেরামতের কাজ করতো।
সূত্র মতে, সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বানিয়াপাড়ার জনৈক মিলন মটরসাইকেল মেরামতের জন্য তার দোকানে আসে। সাদ্দাম সুকৌশলে ওই মটরসাইকেল (জাররা) নিয়ে রংপুর রোড ঘুরে সৈয়দপুর প্লাজার সামনে আসে। সেখানে মটরসাইকেলটি রেখে মিলনসহ দোতলায় বন্ধুর (সাদ্দামের) সাথে দেখা করতে যায়। প্রায় ১৫মিনিট পর ফিরে এসে দেখতে পায় মটরসাইকেলটি চুরি হয়ে গেছে। মটরসাইকেলের মালিক বিষয়টি আঁচ করতে পেয়ে সাদ্দামকে আটকে দেয়। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে সে মটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং সন্ধ্যা ৭টায় তা উদ্ধারের জন্য বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের দোলাপাড়ার সুলতান হোসেনের বাড়িতে নিয়ে যায়। সাদ্দাম জানায়, সুলতানের পুত্র মাসুমের কাছে মটরসাইকেলটি রয়েছে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর সাদ্দাম ও মাসুম দু’জনই পালিয়ে যায়। এ ঘটনার পর রাত ১১টার সময় চোর সাদ্দাম মোবাইল ফোনে মটরসাইকেল মালিকের সাথে যোগাযোগ করে তিন হাজার টাকার বিনিময়ে রাতেই মটরসাইকেল দেয়া হবে জানায়। গাড়ীর মালিক বিষয়টি সৈয়দপুর থানাকে অবহিত করলে পুলিশ চোরকে আটক করার ফাঁদ আঁটে। রাত ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের তাজির হোটেলের পাশে পেট্রোল পাম্পের সামনে চোর সাদ্দাম গাড়ীর মালিকের কাছে টাকা নেয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তার স্বীকার উক্তি অনুযায়ী ওই সড়কের আইয়ুব পেট্রোল পাম্প থেকে মটরসাইকেলটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ