• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সুন্দরগঞ্জে গুলিবিদ্ধ শিবির কর্মীর মৃত্যু

New Rose Cafe, Saidpur

Death-2গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির কর্মী মারা গেছে। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিবির কর্মীর নাম সোহানুর রহমান সোহাগ (১৪)।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি পুলিশ হত্যা মামলার আসামি ধরতে যৌথ বাহিনী সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি গ্রামে অভিযান চালায়। সে সময় জামায়াত-শিবিরের কর্মীরা ডাকাত পড়েছে বলে মাইকিং করে। তারা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী রাবার বুলেট, কাঁদানে  গ্যাসের শেল ও গুলি ছোড়ে। এতে শিবির কর্মী সোহাগ গুলিবিদ্ধ হয়। সে গোপনে চিকিৎসা নিচ্ছিল।

এদিকে, শিবির কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেননি সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।’

সোহাগের বাড়ি উপজেলার রামভদ্র রাজবাড়ি গ্রামে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ