নীলফামারীতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দ্যোগে সংখ্যালঘু সম্প্রাদায়ের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন পরিষদে বর্ডার গার্ড বাংলাদেশ ৭ ব্যাটলিয়ানের উদ্দ্যোগে এ শীত বস্ত্র বিতরন করা হয়। বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর ৭ ব্যাটলিয়ানের কমান্ডিং অফিসার লেঃকর্নেল রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী প্রমুখ। অনুষ্ঠানে ৩শত জন শুধুমাত্র হিন্দু সম্প্রাদায়ের অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এর আগে জেলার ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের ৩শত জন সংখ্যালঘু সম্প্রাদায়ের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।








