• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

রাবির রোকেয়া হলে প্রবেশ ফি ২০ টাকা

New Rose Cafe, Saidpur

Rajsahi Univercityরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা থাকার জন্য রোকেয়া হলে প্রবেশ করলেই তাদের থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের অন্য ১৫টি হলে ভর্তিচ্ছুদের থাকার জন্য কোনো চাঁদা না নেয়া হলেও রোকেয়া হল প্রাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস এ টাকা নিচ্ছেন। এ ধরনের নজিরবিহীন টাকা আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ভর্তিচ্ছুরা ছাড়াও খোদ ছাত্র উপদেষ্টাও ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, হলে প্রবেশের সময় ভর্তিচ্ছুদের কাছ থেকে ২০ টাকা নেয়া হচ্ছে। এভাবে প্রতিদিন যতবার তারা হলে প্রবেশ করবে ততবারই তাদের থেকে এভাবে ২০ টাকা করে নেয়া হবে।
এদিকে হলে প্রবেশের সময় ভর্তিচ্ছুদের থেকে পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপিও নেয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের মধ্যে অন্য হলগুলোতে এমন করে টাকা নেয়া হচ্ছে না বলে জানা গেছে।
রোকেয়া হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয়ের আবসিক হলে অবস্থান করে তারা পরীক্ষায় দেয়। এজন্য কোনো ফি আদায় করা হয়না। কিন্তু এবার হল প্রশাসন এভাবে টাকা নিচ্ছে। যা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘হল পরিচচ্ছন্ন রাখার জন্য ভর্তিচ্ছুদের থেকে ২০ টাকা নেয়া হচ্ছে। এ টাকা হলের আয়া ও কর্মচারীদের দেয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কথা বলে সিদ্ধান্ত নেবো।’
উল্লেখ্য, রাবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। পরীক্ষা দিতে এরই মধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। এবার ৮টি ইউনিটে ৩ হাজার ৯২৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ১ লাখ ৬৮ হাজার ২২৪টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ