সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে গাঁজা বিক্রির দায়ে দুই যুবকের ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোশফিকা ইফফাত ওই রায় প্রদান করেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় এএসআই মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শাকিল (৩৫) ও সাদ্দাম (২৫) নামের দুই যুবককে হাতেনাতে আটক করে। শাকিল শহরের হাতিখানা মহল্লার মোহাম্মদ সেলিমের পুত্র এবং সাদ্দাম উত্তরা আবাসনের নুর ইসলামের পুত্র। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেকে ৬মাসের কারাদন্ড প্রদান করেন।