• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রাম-৪ আসনের ২টি কেন্দ্রের ভোট গ্রহন কাল

ECশাহ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনের স্থগিত ২টি কেন্দ্রের ভোট গ্রহন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের জন্য প্রশাসন সকল ধরনের প্রস্ততি গ্রহন করেছে।
৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কুড়িগ্রাম-৪ আসনের ১শ’ ৬টি কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। এর মধ্যে রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবের সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়ম ও বিশৃংখলার কারনে জেলা রির্টানিং অফিসার এ বি এম আজাদ ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন। পরে ১৬ জানুয়ারি স্থগিত কেন্দ্রের ভোট গ্রহনের তারিখ নির্ধারন হয়। প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাকির হোসেনের আবেদনের প্রেক্ষিতে হাইকোট ভোট গ্রহন স্থগিত করে। পরে আপিল বিভাগের একটি ব্রেঞ্চ হাইকোর্টের স্থগিত আদেশ খারিজ করে ভোট গ্রহনের নির্দেশ দেন।
৫ জানুয়ারির নির্বাচনে ১শ’ ৪টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী রহুল আমিন বাইসাইকেল প্রতীক নিয়ে ৩০ হাজার ৫শ ৪৪ ভোট, নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী সবেক এমপি মোঃ জাকির হোসেন ২৩ হাজার ৯শ ৪৬ এবং স্বতন্ত্র প্রার্থী মোত্তালিব হোসেন হাঁস প্রতীকে পান ১ হাজার ৯শ ৪৭ ভোট। স্থগিত কেন্দ্র ২টিতে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ২ শ ৫৭ ।
জেপি প্রার্থী রুহুল আমিন প্রতিদ্বন্দী প্রার্থীর থেকে ৬ হাজার ৫শ ৯৮ ভোট বেশি পেয়ে এগিয়ে থাকলেও কেন্দ্র ২ টির ভোটার সংখ্যা ৭ হাজার ২ শ ৫৭ হওয়ায় জেলা রির্টানিং অফিসার স্থগিত কেন্দ্রে ভোট গ্রহনের সিদ্ধান্ত নেয়।
জেলা রির্টানিং অফিসার এ বি এম আজাদ জানান, স্থগিত কেন্দ্র ২ টিতে ২৩ জানুয়ারি ভোট গ্রহনের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আইন শৃংখলা বাহিনী ইতোমধ্যে সেখানে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ