রাজিবপুরে ১শ পরিবার নদী গর্ভে বিলিন
আতাউর রহমান, রাজিবপুর(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গত ৩ দিনে ৩ গ্রামের ১শ ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়েছে। নয়াচর উত্তর পাড়া, ব্যাপারি পাড়া ও মন্ডল পাড়া ৩টি গ্রামই মোহনগন্জ ইউনিয়নের মানচিত্রের পাতা থেকে মুছে গেছে। শুস্ক মৌসুমে এ রকম ভয়াবহ নদী ভাঙ্গন বিরল। অসময়ে রাক্ষুসি ব্রম্মপুত্র গিলে খাচেছ একের পর এক গ্রাম। ভাঙ্গন প্রতিরোধ না করলে আগামী কয়েক দিনে উক্ত ইউনিয়নের হাজী পাড়া ও দিয়ারার চর গ্রাম নদী গর্ভে হারিয়ে যাবে। রেহাই পাবেনা দিয়ারার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিও। ব্রম্মপুত্র নদ থেকে মাত্র ৩শ গজ দুরে অবস্থান বিদ্যালয়টির। রাজিবপুর উপজেলার সাথে একমাত্র সংযোগ সড়কটি সেতুসহ নদীতে বিলিন হওয়ায় যোগাযোগ বিচিছন্ন হয়ে পড়েছে। ভিটেমাটি হারা অনেক পরিবারই রাস্তার দুপাশে অন্যের বাড়ির আঙ্গিনায় মানবেতর জীবনযাপন করছে। নদী ভাঙ্গনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক কে অবগত করে দ্রুত প্রতিরোধের দাবী জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ।








