সিসি ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১০২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপে নির্বাচেনর জন্য ২৫ তারিখ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে কমিশন এ নির্দেশনা দিয়েছে।
বুধবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অর্থ বিভাগকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১০২ উপজেলায় ২৫ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ। ২৭ জানুয়ারি যাচাই-বাছাই ও ৩ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়।
অন্যদিকে রংপুর-৬ আসনের মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ জানুয়ারি। ২৮ জানুয়ারি যাচাই-বাছাই ও ৩ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি রংপুর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।