• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

New Rose Cafe, Saidpur

Hasinaযশোর:  আজ বৃহস্পতিবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইদিন তিনি নির্বাচনোত্তর সহিংসতায় ক্ষতিগ্রস্ত অভয়নগরের মালোপাড়া পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে বিকাল ৩টায় তিনি অভয়নগর ডিগ্রি কলেজ মাঠে জনসমাবেশে বক্তব্য দিবেন। এ উপলক্ষে শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শাহ হাদীউজ্জামান, সহসভাপতি সাবেক এমপি খান টিপু সুলতান, সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, এমপি রণজিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম মিলন, অ্যাড. জহুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান পিকুল ও আব্দুর রহমান আব্দার, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ