• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

শেয়ার সম্পর্কে ধারণা নেই অর্থ প্রতিমন্ত্রীর!

New Rose Cafe, Saidpur

Mannanঅর্থ-বাণিজ্য ডেস্ক : অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ‘পুঁজিবাজার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এমনকি জীবনে কোনোদিন শেয়ার কেনা-বেচা করিনি এবং ভবিষ্যতেও করবো না।’
বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন খুবই ভালো। সাত দশমিক তিন থেকে ছয় দশমিক তিন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম.এ মান্নান বলেন, ‘দেশে অবাধ তথ্য প্রবাহ বিদ্যমান। জনগণের সব কিছু জানার অধিকার আছে। আওয়ামী লীগ সরকার তথ্য অধিকার আইন করে নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করেছে।’
মতবিনিময় সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন গমমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকাটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ