• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিটি বেগুনের চাষ শুরু

New Rose Cafe, Saidpur

BT begunসিসি ডেস্ক: নানা বিতর্কের পর অবশেষে বাংলাদেশে শুরু হলো জেনিটিক্যালি মোডিফাইড (জিএম) বেগুন বিটি বেগুনের চাষ। এই কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট  (বারি) বিটি বেগুনের চারা ২০ জন কৃষকের মধ্যে বিতরণ করেছে। তারা চারটি ভিন্ন ভিন্ন অঞ্চলে এই বেগুন চাষ করবে।

গাজীপুর অঞ্চলে বারির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে চাষ শুরু হলেও কর্তৃপক্ষ এখুনি বাজারে চারা বিক্রি করতে চাচ্ছে না।

বিটি বেগুনের বিশেষ গুণ হলো : এতে কীটনাশক ছিটানোর প্রয়োজন হবে না।
বিটি বেগুনের নতুন জাত তৈরি করেছেন বারির বিজ্ঞানীরা। জাতগুলো হলো- বারি বিটি (উত্তরা), বারি বিটি (কাজলা), বারি বিটি (নয়নতর) এবং আইএসডি জিরো জিরো সিক্স বিটি বারি।

বুধবার রাজধানীর কৃষি গবেষণা কেন্দ্রে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিটি বেগুনের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশে এবং বিদেশে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর আমরা বিটি বেগুন চাষের সিদ্ধান্ত নিয়েছি। চাষ শুরুর আগে ভালো মন্দ সব দিক বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে জিএম শষ্যের কোনো বিকল্প নেই। আর সরকার জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন।

জেনেটিক্যালি মোডিফাইড (জিএম) করায় বিটি বেগুন গাছেই কীটনাশক উৎপাদিত হয় যা গাছকে কীট থেকে সুরক্ষা করে এবং তা ধুয়ে যায় না। এটি হতে পারে মানুষের সরাসরি গ্রহণ করা প্রথম জিএম খাদ্য শস্য।

উল্লেখ্য, বিটি বেগুন চাষের উদ্যোগ নেয়ার পর বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ