ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রসফায়ার সাজানো নাটক সাতক্ষীরা ও নীলফামারীতে ক্রসফায়ারে পাঁচজনের নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এভাবে চলতে পারে না। এটা একটি ভয়ংকর বিষয়, যা রাষ্ট্রীয়ভাবে ঘটানো হচ্ছে। এটা কোনো সভ্যসমাজ মেনে নিতে পারে না।
সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সোমবার সকালে সাতক্ষীরা তালা উপজেলায় ক্রসফায়ারে নিহত আজহারুল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে বিনা কারণে হত্যা করা হয়েছে। কিছু দিন আগে তার বাবা মারা গেছেন। তার একটি সন্তান রয়েছে যার বয়স মাত্র ১৫ দিন।
মির্জা ফখরুল তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জানিনা কি কারণে এ বিষয়টি গণমাধ্যম গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, এই ঘটনাগুলো তুলে ধরা দরকার। কারণ এটি বিএনপির জন্য নয়। মানুষের নিরাপত্ত্বা ও গণতন্ত্রেরর জন্য মিডিয়ার সোচ্চার হওয়া উচিত।