• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

কুড়িগ্রামে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষনা

New Rose Cafe, Saidpur

Kurigramশাহ্ আলম, কুড়িগ্রাম: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম পর্যায়ে কুড়িগ্রামের ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং অফিসার। সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার মোঃ ইমতিয়াজ হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে। আগামী ১৯ ফেব্রুয়ারী কুড়িগ্রামের ৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উলিপুর, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪, ভাইস চেয়ারম্যান পদে ১৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীতা দাখিল করেন। এর মধ্যে উলিপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। ভুরুঙ্গামারী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। সকলের মনোনয়ন পত্র যাচাই-বাচাইয়ের পর বৈধ্য হিসেবে ঘোষনা করেন জেলা রির্টনিং অফিসার এ বি এম আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ