মেহেরপুর: জেলা জামায়াতের সূরা সদস্য ও এআরবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এআরবি কলেজ থেকে তাঁকে আটক করে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল।
পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, হাবিবুর রহমানের নামে হরতাল-অবরোধের সময় বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।