• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সিটি হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি

Stoleসিসি নিউজ: সৈয়দপুরে সিটি কমিউনিটি হাসপাতালের পরিচালক ও মেডিক্যাল কোচিং সেন্টার “বিটস্” এর সার্বিক তত্ত্বাবধায়ক প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু’র ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি গেছে। সোমবার রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) সিটি কমিউনিটি হাসপাতালের নিচ থেকে মোটরসাইকেলটি চুরি যায়।
জানা গেছে,ওই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার সময় শহরের সিটি কমিউনিটি হাসপাতালের পরিচালক (এমডি) ও মেডিক্যাল কোচিং সেন্টার “বিটস্” এর সার্বিক তত্ত্বাবধায়ক প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু তাঁর ব্যবহৃত ১২৫সিসি ডিসকভার ব্লু রঙের মোটরসাইকেলটি (নম্বর: দিনাজপুর-হ-১১-৯৪২১) নিয়ে হাসপাতালে যান। তিনি মোটরসাইকেলটি নিচে রেখে তিন তলা হাসপাতালে উঠেন। এরপর তিনি কাজকর্ম শেষে  ১০/১৫ মিনিট পরে তিন তলা হাসপাতাল থেকে নেমে এসে দেখেন নিচে রক্ষিত স্থানে তাঁর মোটরসাইকেলটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তিনি আর তাঁর মোটরসাইকেলটির কোন সন্ধান পাননি।
চুরি যাওয়া মোটরসাইকেলটির ব্যাপারে সৈয়দপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করা হয়েছে বলে জানান মোটরসাইকেলের মালিক প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু।
এর আগেও প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পুর ব্যবহৃত ওই মোটরসাইকেলটি তাঁর মিস্ত্রিপাড়া মসজিদ রোডের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়ার প্রাক্কালে তা উদ্ধার করে সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মোস্তাক আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ