• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

দিনাজপুরে কালো পতাকা মিছিল

New Rose Cafe, Saidpur

19 Dal Michil Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১৯ দল কালো পতাকা মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বুধবার বেলা ১২ টায় জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীসহ বিএনপি, জামায়াত, জাগপা, ন্যাপ ও ১৯ দলের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
অপর দিকে সাবেক মন্ত্রী মরহুম খুরশিদ জাহান হক’র জৈষ্ঠ্য পুত্র শাহরিয়ার আকতার হক ডন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম’র নেতৃত্বে শহরের লিলির মোড় থেকে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লিলিরমোড়ে এসে শেষ হয়। মিছিল পুর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য বলেন বক্তারা বলেন, এই সরকার জনগনের সরকার নয়। কারণ তারা জনগনের ভোটে নির্বাচিত নয়। বক্তারা দ্রুত সবদলের অংশগ্রহনে সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ