• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

কুষ্টিয়ায় জামায়াতের প্রার্থী ঘোষণা

Mirpur Candidate Jamaatকুষ্টিয়া: জেলার মিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল গফুর, ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জোমারত আলী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী গুলশানারা বেগমকে প্রার্থী ঘোষণা করা হয়।

এ সময় উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ খন্দকার আলী মুহসিন, সেক্রেটারী শাহজাহান আলী মোল্লা, সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবুল হাশেম।

উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক জোমারত আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর এটিএম তৈয়ব আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহ আক্তার মামুন, কর্মপরিষদ সদস্য মাস্টার হাবিবুর রহমান, আতাউর রহমান, মাওঃ আমির হামজা, পৌর জামায়াতের আমীর মাওঃ খন্দকার রেজাউল করিম, আমলা ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান ডাঃ রফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুর রাজ্জাক, ছাতিয়ান ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওহাব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ