
কুড়িগ্রাম প্রতিনিধি: ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের প্রথম অধিবেশন আহবান করার প্রতিবাদে কুড়িগ্রামে কালো পতাকা মিছিল করেছে ১৯ দলীয় জোট।
বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি’র কার্যালয় থেকে কালো পতাকা মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে দাদা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আব্দুল আজিজ, সহিরুজ্জামান সাজু, যুগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, জামায়াত নেতা মাওলানা নিজাম উদ্দিন, এ্যাভোকেট ইয়াছিন আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে ভোটার বিহীন গঠিত সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।