• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ইনকিলাব সাংবাদিকের দোষ স্বীকার

New Rose Cafe, Saidpur

Inqilabঢাকা: দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দৈনিক ইনকিলাবের কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক। বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।

‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের কারণে ঢাকা মহানগর পুলিশ ১৬ জানুয়ারি কূটনৈতিক প্রতিবেদক আহমেদ আতিক, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও উপপ্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদকে আটক করে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও সংযুক্ত দণ্ডবিধি অনুসারে রাজধানীর ওয়ারী থানায় এসআই মো. জাহাঙ্গীর আলম মামলা করেন। এতে ইনকিলাব সম্পাদক, প্রকাশক, প্রধান বার্তা সম্পাদক ও এক প্রতিবেদককে আসামি করা হয়। মামলার পর আদালত থেকে তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ ইনকিলাব ভবনে অভিযান চালায় এবং তিনজনকে আটক করে। এক দিন পর আদালত তাঁদের জামিন আবেদন না-মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৮ জানুয়ারি ওই সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে দৈনিক ইনকিলাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ