পাবনা: পাবনার চাটমোহরের একটি বারোয়ারী মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজেলার করতোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বুধবার ভোররাতে উপজেলার নিমাইচরা ইউনিয়নের করতোলা গ্রামের একটি বারোয়ারী মন্দিরে দুর্বৃত্তরা দুটি কালী মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।