• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে

UPZILLA CHAIRMANহাসানুজ্জামান সিদ্দিকী, জলঢাকা (নীলফামারী): নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী প্রথম ধাপে আগামী ১৯ ফেব্র“য়ারী অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় প্রচন্ড শীত ও রাতের ঘুম হারাম করে প্রার্থীরা ছুটছে প্রত্যন্ত এলাকার ভোটারদের দ্বারে দ্বারে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জামায়াত সমর্থিত আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, উপজেলা জাসদ সভাপতি গোলাম আজম এলিচ। উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দিতা করছেন যুবলীগ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, শ্রমিকলীগ নেতা শাহিনুর রহমান, জামায়াত সমর্থিত মুরাদ হোসেন, বিএনপির রোকনুজ্জামান চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহাফুজা সুলতানা, কল্পনা রানী, রিভা আক্তার। উপজেলার শৌলমারী এলাকার দিনমজুর আব্দুল মান্নান (৪০) বলেন, বিপদে আপদে যাকে সবসময় পাশে পামো তাকেই ভোট দেমো হামা। গোলমুন্ডা এলাকার নছিরন বেওয়া (৭০) বলেন, বর্তমান সরকার হামার গরীবের জন্যে ম্যালা সুবিধা দিছে, হামরা তার দলের লোককে ভোট দিমো। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮ হাজার ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ