সিসি নিউজ: সৈয়দপুরে ৪ পা ৪ হাত ও ২ মুখ বিশিষ্ট একটি অস্বাভাবিক কন্যা সন্তান প্রসব করেছে আরজিনা নামের এক মা। মঙ্গলবার দুপুরে শহরের ডক্টরস হাসপাতালে এ অস্বাভাবিক সন্তানের প্রসবের ঘটনা ঘটে। জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর থানার রানীরবন্দর এলাকার আমিনুরের স্ত্রী আরজিনা প্রসবের যন্ত্রণায় কাতর হয়ে ওই দিন সকালে ভর্তি হন সৈয়দপুর শহরের এ প্রাইভেট হাসপাতালে। ভর্তির কিছুক্ষন পরই স্বাভাবিক ভাবেই এ অস্বাভাবিক কন্যা সন্তান প্রসব করেন আরজিনা। তবে সন্তানটি প্রসবের পূর্বেই মৃত ছিল বলে জানান অভিভাবক ও হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে এ অস্বাভাবিক সন্তানকে দেখতে শত শত লোক ভিড় জমান ওই হাসপাতালে। পরে আরজিনার স্বামী আমিনুল মৃত সন্তানটিকে তার নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করেন। ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুনমুন জানান, ওই অস্বাভাবিক সন্তানের গর্ভে ৭ মাস বয়স হয়েছিল মাত্র। অস্বাভাবিক অঙ্গপ্রতঙ্গের কারণে সময়ের আগেই স্বাভাবিক ভাবেই সন্তানটি প্রসব হয়ে যায়।