• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপি শওকত চৌধুরী হুইপ নির্বাচিত: সৈয়দপুরে আনন্দ মিছিল

Soykot
সিসি নিউজ: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় সৈয়দপুরে আনন্দ মিছিল করেছে স্থানীয় জাতীয় পার্টি নেতাকর্মী ও সমর্থকরা।
আজ বুধবার রাত আটটার দিকে সৈয়দপুর প্লাজার উত্তর দিক থেকে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে। বাদ্যের তালে তালে ওই আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজলী সিনেমা হল চত্ত্বরে এসে শেষ হয়। এসময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক আলতাফ হোসেন, জাপা পৌর কমিটির সাধারণ সম্পাদক রইসুল ইসলাম লাকী বসুনিয়া, জাপা পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. জহুরুল ইসলাম, জাপা নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক ফয়েজ আহমেদ, জাপা নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুয়ারা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ