চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানের ৯ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার উপজেলা সহকারি (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামে নেতৃত্বে ও স্যানেটারি ইন্সপেক্টর আতিকুল রহমানের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। উপজেলার ঘুঘুরাতলিতে ফরমালিন মিশ্রিত মা ফল ভান্ডার ১ হাজার, মনজের ফল দোকানে ১ হাজার, পচাঁ-বাসি খাদ্য বিক্রির দায়ে শ্রমিক মিষ্টান্ন ভান্ডার দুলালের ২ হাজার, আজাদ মিষ্টান্ন ভান্ডার আজাদের ২ হাজার ও ষ্টেশনের মানিক হোটলের ৩ হাজার টাকা জরিমানা করেন।