বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দেশব্যাপী অবহিতকরণ কর্মশালার অংশ হিসাবে বিরামপুর উপজেলার নির্বাচিত ৬টি বিদ্যালয়ের ৮ম-১০ম শ্রেণির ১শ’ জন ছাত্র-ছাত্রী নিয়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বুধবার জনসংখ্যার উন্নয়ন, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের যত্ন ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিন্নাহ সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফরিদা ইয়াসমিন, দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ দিদারুল আলম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আঃ মতিন, উপজেলা হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ তাহেরা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশন আকতার প্রমূখ।