• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

সৈয়দপুরে বিএনপি নেতার রাইস মিলে আগুন

agunসিসি নিউজ: নীলফামারী জেলার সৈয়দপুরের চিকলী বাজারে জনৈক বিএনপি নেতার একটি রাইস মিল ও শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট এক অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাজার সংলগ্ন বাড়ির লোকজন জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের বিসমিল্লাহ ট্রেডার্স’র রাইস মিল ও সংলগ্ন শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট আগুনের আলোতে তাদের ঘুম ভেঙ্গে যায়। অগ্নিকান্ডের এ ঘটনা তাৎক্ষণিক সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়া হয়।  অগ্নিকান্ডের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আশরাফুল আলমের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে। ইতিমধ্যে আগুনে পুড়ে যায় ভাড়ায় নেয়া কাঠের গোডাউনের মালিক তহিদুল ইসলামের প্রায় সাড়ে চার লাখ টাকার কাঠ, রাইস মিলের যন্ত্রাংশ এবং মিলের ভিতরে থাকা একটি অটো বাইক, ১৫টি ভ্যান ও ৮টি রিক্সা। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমান ১০ লাখ টাকা বলে জানিয়েছে সৈয়দপুর ফায়ার সার্ভিস।
বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও কামারপুকুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে কাঠের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ওই গোডাউনে বৈদ্যুতের কোন সংযোগ নেই। শত্রুতামূলক এ আগুনের ঘটনা ঘটিয়েছে।
বিএনপি’র সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাপা নেতা ফয়েজ আহমেদ  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নারী নেত্রী কামরুন নাহার ইরা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ