নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় হিন্দু সম্প্রদায়ের এক ভোটারকে ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান, লাঞ্চিত ও মারধর করার অভিযোগের মামলায় এক জামায়াত কর্মী ও জলঢাকায় ভোট কেন্দ্রে সহিংসতা ঘটানোর অভিযোগের মামলায় শিবিরের সাথী সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে স্ব স্ব থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের পূর্ণারঝাড় গ্রাম থেকে মৃত. আজিজার রহমানের ছেলে ও জামায়াত কর্মী আব্দুর রহমান (৩৭) ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ধনপাড়া গ্রামের কেচামামুদের ছেলে ও ওই ইউনিয়নের শিবিরের সাথী সভাপতি অপিয়ার রহমান জয়নাল (২২)।
ডিমলার থানার উপ-পরির্দশক তানভিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমানের বিরুদ্ধে এক সংখ্যালঘু ভোটরকে মারধর করার মামলা রয়েছে। ওই মামলায় সে ২০ নং আসামী ও জামায়াতের সক্রিয় কর্মী।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, অপিয়ার রহমান জয়নাল শিবিরের সাথী সভাপতি। তাকে দশম সংসদ নির্বাচনের আগের দিন ও ভোট গ্রহনের সময় উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতা সৃষ্টির মামলায় গ্রেফতার করা হয়েছে।