• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

চিরিরবন্দরে নির্বাচনী মাঠে নেই বিএনপি প্রার্থীরা!

New Rose Cafe, Saidpur

ECজামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আওয়ামীলীগ তৃণমূল নেতাকর্মীদের গোপন ভোটে প্রার্থী চুড়ান্ত করলেও বিএনপি-জামায়াত এখনও চূড়ান্ত করতে পারেনি। দলীয় সিদ্ধান্ত না পাওয়ায় মাঠে নামতে পারছেনা বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
জানাগেছে, চিরিরবন্দর উপজেলায় মঙ্গলবার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের গোপন ভোটে চেয়ারম্যান পদে তারিকুল ইসলাম তারিক, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবু হান্নান মোহাম্মদ ছাদেক ছোটন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তরু বালা রায়কে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ভোটকেন্দ্র ভাংচুরসহ অন্যান্য ৩৭টি মামলায় গ্রেফতার এড়াতে বাড়িতে থাকতে না পেরে পালিয়ে বেড়ানোর কারণে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। দলীয় সিদ্ধান্ত না পাওয়ায় মাঠে নামতে পারছেনা নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। বিএনপির দায়িত্বশীল কয়েকজন নেতা জানান, জোটগত সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। ইতিমধ্যেই দলীয় সমর্থন পেতে নিজ নিজ দলের দায়িত্বশীল পর্যায়ে নির্বাচন আগ্রহীরা লবিং চালিয়ে যাচ্ছে। প্রত্যেকেই তাদের সামাজিক, রাজনৈতিক, ত্যাগ-তিতীক্ষা ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরে না না কৌশল জনগনের সামনে তুলে ধরছেন।
জামায়াত-বিএনপি জোট থেকে আবারো জেলা জামায়াতের আমীর ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা প্রার্থী হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ