
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সুইহারী ভাষানী পাঠাগার থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি এএসএম. মনিরুজ্জামান মনির, দিনাজপুর শহর ছাত্র ফ্রন্টের আহবায়ক সুকুমার রায় সৌরভ, দিনাজপুর সরকারী কলেজ ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, খানসামা থানার ছাত্র ফ্রন্টের সংগঠক মিষ্ঠু বিশ্বাস, বীরগঞ্জ ছাত্র ফ্রন্টের সভাপতি ফারুক হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশে শিক্ষা বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরনের বিরুদ্ধে ছাত্র ফন্ট দীর্ঘ ৩০ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে। বর্তমান শিক্ষার সংকট নিয়ে ছাত্র ফ্রন্ট তার লড়াই সংগ্রাম করে যাচ্ছে ও ভবিস্যতেও সংগ্রামে থাকবে। বক্তারা ছাত্রফ্রন্টের লড়াই সংগ্রামে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের শামিল হওয়ার আহবান জানান।
দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পার্বতীপুর উপজেলার আমবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০১৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ মোকছেদ আলী সরকার, প্রধান মাওঃ মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ তোরাব আলী শাহ্’র বিদায় সংর্বধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাওঃ ওবায়দুল হক (বাদল), স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ মাহ্বুব-উল হক, বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহিম, আমবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওঃ মোঃ আবু তালেব, আমবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আফছার আলী খান। অনুষ্ঠানের শেষে অত্র মাদ্রাসার ২০১৩ সনের এবতেদায়ী সমাপনী হতে আলিম শ্রেণীর এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ ও ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃক আলিম পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্র মোঃ তৌহিদুল ইসলামকে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকার মেধাবৃত্তির চেক প্রদান করা হয়।