• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরিচালক যৌন সুবিধা চেয়েছিলেন!

Sarlinবিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতীয় অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে কামসূত্র থ্রিডি সিনেমার পরিচালক রূপেশ পালের বিরোধ তুঙ্গে উঠেছে। এ বিরোধে নতুন মাত্রা দিলেন শার্লিন। তিনি সম্প্রতি যৌন সুবিধা দাবি করার অভিযোগে পরিচালক রূপেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইন্ডিয়া টুডে।
শার্লিন চোপড়ার সঙ্গে পরিচালকের বিরোধের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় নানা রিপোর্ট আসছিল। পরিচালক রূপেশ অভিযোগ করেছিলেন শার্লিন তাকে টুইটারে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করেছেন। এ অভিযোগে কিছুদিন আগে থানায় মামলাও করেন রূপেশ।

এবার শার্লিন রূপেশের বিরুদ্ধে মামলা করলেন। এফআইআর-এ তিনি অভিযোগ করেছেন, রূপেশ তার কাছ থেকে যৌন সুবিধা দাবি করেছিলেন।
শার্লিন বলেন, ‘মি. রূপেশ পাল আমার সঙ্গে যৌনকর্ম করতে চেয়েছিলেন। এরপর আমি যখন তা করতে অস্বীকার করি তখন তিনি আমাকে সিনেমা থেকে বাদ দিতে চান। তিনি আমার পারিশ্রমিকের বাকি অর্থ জরিমানা হিসেবে কেটে নিতে চান এবং সিনেমায় অভিনয়কালে তোলা আমার নগ্ন দৃশ্য পর্নো ইন্ডাস্ট্রির বাজারে ছেড়ে দেওয়ার হুমকি দেন। বিশ্ববাজারে যার অনেক চাহিদা রয়েছে।’

শার্লিন আরো বলেন, ‘মি. পাল আমার বদলে অন্যকোনো মেয়েকে নিতে চান, যে তার সঙ্গে বিছানায় যেতে অস্বীকৃতি জানাবে না।’ সম্প্রতি রূপেশের এফআইআর-এর জবাবে শার্লিন তার এফআইআর-এ এসব অভিযোগ করেছেন। সেখানে রূপেশ অভিযোগ করেছিলেন শার্লিন টুইটারে তাকে মানহানিকর মন্তব্য করেছেন। শার্লিনের এ অভিযোগে প্রেক্ষাপট হিসেবে টুইটারের সেসব মন্তব্যও কোটেশন আকারে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ