• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিন্স অ্যাওয়ার্ড পেলেন ৫০ শিক্ষার্থী

dins awardনিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ জন শিক্ষার্থীকে জীববিজ্ঞান অনুষদের ডিন্স অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় তাদের এ অ্যাওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

বিভাগীয় চেয়ারম্যানগণ স্ব স্ব বিভাগের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিরা ইয়াসমীন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

যেসব শিক্ষার্থী বিএস ১ম বর্ষ সম্মান থেকে ৪র্থ বর্ষ সম্মান পর্যন্ত সকল কোর্সে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই কমপক্ষে ৩.৭৫ সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এবং যাদের ক্লাসে উপস্থিতির হার অন্তত ৮০ ভাগ, তাদের এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ জন ছাত্রী এবং ১৪ জন ছাত্র। এদের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের তিনজন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১২জন, প্রাণিবিদ্যা বিভাগের ১৪ জন, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের তিনজন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১৩ জন, মৎস্য বিজ্ঞান বিভাগের দুইজন এবং জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের তিনজন শিক্ষার্থী ডিন্স অ্যাওয়ার্ড লাভ করেন।

ডিন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে আমাদের সমাজে নারীরা এগিয়ে যাচ্ছেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোট ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ জন ছাত্রী হওয়ার ঘটনাকে দেশে নারীর ক্ষমতায়ন ও নারী অগ্রগতির সার্বিক প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন।

মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ভিসি বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দেশ-প্রেমিক ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশ আমাকে কি দিয়েছে, চিন্তা না করে দেশকে আমি কি দিচ্ছি তা আগে ভাবতে হবে।

দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ