• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্কেলপুরে শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

Dorson-3 (2)আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার এক গ্রামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা হলে বিষয়টি সবার নজরে আসে। শিশুটি বর্তমানে জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের দায়ে ওই গ্রামের আব্দুস সালামের ছেলে রিপনকে (১৯) আসামি করে থানায় মামলা হয়েছে।

ধর্ষণ ঘটনার সত্যতা স্বীকার করে আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক রেজা বলেন, গত রবিবার বিকালে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে গেলে শিশুটি ধর্ষণের শিকার হয়।

ধর্ষণের পর স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি নিষ্পত্তি করতে বৈঠক ডাকেন। সেখানে উপস্থিত ওই এলাকার বাসিন্দা আকরাম হোসেন, সবুজ হোসেনসহ অনেকে জানান, বৈঠকে ইউপি সদস্য শিশুটির পরিবারকে চার লাখ টাকা নিয়ে ঘটনাটি মিটমাট করে নেয়ার প্রস্তাব দেন।

তবে বৈঠক আহ্বানকারী ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, স্থানীয় বিষয় হওয়ায় এটি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে। তবে টাকা নিয়ে আপোষের অভিযোগটি সঠিক নয় বলে তিনি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ