• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

New Rose Cafe, Saidpur

Uttarakhandআন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ খুরেশির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র পেশ করেন মুখ্যমন্ত্রী।

গত বছরের জুন-জুলাই মাসে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে তিন হাজারেরও বেশি মানুষ মারা যায়। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের উদ্যোগ যথেষ্ট ছিল না বলে অভিযোগ করে বিরোধী দলগুলো।  এ নিয়ে চাপের মুখে থাকা কংগ্রেস হাইকমান্ডও অসন্তোষ প্রকাশ করে৷ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল করতে কিছুদিন ধরেই বিজয় বহুগুনাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছিল। বুধবার মুখ্যমন্ত্রী পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সচিব অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ, জনার্দন দ্বিবেদী, আহমেদ প্যাটেলসহ শীর্ষ নেতারা। বহুগুণার জায়গায় হরিদ্বারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হরিষ রাওয়াতকে আনা হবে বলে জানা গেছে।
সূত্র: আইআরআইবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ